২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

মধু মাসের ফল

fruits

জ্যৈষ্ঠ মাসকে সবাই জানি
মধু মাস বলে
মধু মাসে সোনার দেশে
নানা ফল ফলে।

মধু মাসের ফল ফলাদি
আম,কাঁঠাল, লিছু,
জাম, জামরুল, আনারস আরও
বেশ মজাদার কিছু।

রসে ভরা ফলের জন্য
মধু মাস হয় নাম
মৌ মৌ ঘ্রাণে তার
ভরে শহর গ্রাম।

মধু মাসের মধুর ফল
সব জায়গাতে পাই
যার যার সামর্থ্য মতো
যা সকলে খাই।

অনেক আছেন নেই ক্ষমতা
ফসল কিনে খাবার
তাদের প্রতি একটু নজর
থাকে যেনো সবার।

Advertisements