বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
পাঠক কর্নার

কাজী নজরুল

image-137499

ন—নতুন করে কি গাইবো গান
     তোমার কথা নিয়ে
     তোমার লেখা কবিতা গানে
     সবই গেছ দিয়ে।

জ—জীবন ছিল তোমার কাছে
      দুঃখ ব্যথায় ভরা,
   তবুও তোমার সৃষ্টি সুখে
      কেঁপেছে এই ধরা।      

রু— রুই কাতলা আর বোয়াল ইলিশ 
      জোটেনি তোমার ভাগে,
    জয় করেছো ক্ষুধা দারিদ্র্য 
       আমার অনুরাগে। 

ল— লক্ষ তারা মাঝে তুমি
       আছো আলো হয়ে
       তোমার নামটি শুনলে পরে
        বটবৃক্ষরা যায় নুঁয়ে।