পাঠক কর্নার
লালটিপ

তোমার কপালের ঐ বৈশাখী লালটিপ,
আমার প্রেমের প্রথম সূর্যোদয়।
এসো মিলি প্রাণে প্রাণে আজ,
দুটি হৃদয় হোক চারুকারুময়।
প্রভাত-রাঙা ঐ টিপ হোক সাক্ষী নীরবে,
শুরু থেকে শেষ প্রেমে সবসময়।
ঐ বৃত্তেই রাখুক জমা মুহূর্তগুলো ঋণে,
যুগল মনের সুখসব হয়ে স্মৃতিময়!
টিপ ঘিরেই সাজুক সোনালী স্বপ্ন আজ,
বাঁকে বাঁকে থাকুক জাগ্রত হৃদয়!
মনে বাজুক কেবল সে সুরেই কোলাজ,
দুটি জীবন হোক নিত্য ছন্দময়।
Advertisements
Advertisements



