বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

চৈত্র এলো

image-5004-1648464292

ফাগুন শেষে চৈত্র এলো
গরম হাওয়া নিয়ে
আমের মুকুল ঘ্রাণ যে ছড়ায়
সেই হওয়াটা দিয়ে।

 

নীল আকাশে সাদা-কালো
মেঘ করেযায় খেলা
সবুজ মাঠের ঘাস ফড়িংয়ের
ওই দেখা যায় মেলা।

 

বটের ছায়ায় উদলা গায়ে
দুপুরবেলায় চাষি
দেখছে সবুজ ধানের জমি
মুখে নিয়ে হাসি।

 

হাওর বুকটা জমিয়ে রাখত
কিচির মিচির ডাকি
চৈত্র খরায় বিদায় নিলো
অতিথি সেই পাখি।