বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

স্বাধীনতার চাবি

image-4954-1647845316

মুজিব তুমি ঊষা কালের
আলোকিত রবি,
মুজিব তুমি লাল সবুজের
জাতির সেরা ছবি।

 

মুজিব তুমি স্বপ্ন ঘেরা
এক মহানায়ক,
মুজিব তুমি স্বাধীনচেতা
স্বাধীনতার বাহক।

 

মুজিব তুমি দেশ জনতার
স্বাধীনতার দাবি,
মুজিব তুমি প্রিয় বাংলার
স্বাধীনতার চাবি।

 

মুজিব তুমি সবার সেরা
স্বাধীন পথে চলা,
মুজিব তুমি বজ্রকন্ঠ
গরীব দুখীর কথা।