২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

প্রিয় জন্মভূমি

image-4852-1646467483

আমার দেশের কাদামাটি
নদী ভরা জল,
সমুদ্র তটে ঊর্মির খেলা
কোথায় পাবে বল।

যে দেশের ওই নীল আকাশে
মিষ্টি রৌদ্র হাসে,
অকুল দরিয়াই পাল তোলা ওই
মাঝির নৌকা ভাসে।

ভাটিয়ালি মধুর সুরে
মাঝিরা গায় গান,
পলাশ বকুল ফুলে ছড়াই
মিষ্টি মধুর ঘ্রাণ।

যে দেশেতে কোকিল ডাকে
মিষ্টি মধুর সুরে,
এমন অপরূপ দৃশ্য দেখে
প্রাণটা যায় জুড়ে।

যার কোলেতে মাথা রেখে  
শান্তি পাই আমি,
সে দেশ ও ভাই স্বদেশ মোদের
প্রিয় জন্মভূমি।

 

 

Advertisements
Advertisements