বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

নীল সবুজের মেলা

image-4496-1641971114

সব ভুলিয়া মন খুলিয়া
হাঁটি খালি পায়ে
শঙ্খনদী রোজ পাড়ি দেই
ছোট খেয়া নায়ে।

 

মাঠের বুকে মনের সুখে
অবাধ ঘুরাঘুরি
নীল আকাশে চেয়ে দেখি
পাখির উড়াউড়ি।

 

মাথার উপর মিষ্টি দুপুর
ঝিলিমিলি হাসে
শালিক টিয়ের মধুর কণ্ঠ
বাতাসেতে ভাসে।

 

রূপকুমারি হলুদ শর্ষে
মৌমাছিদের খেলা
গাঁয়ের শেষে ঐ দিগন্তে
নীল সবুজের মেলা।