বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

সংকাশ

image-4458-1641462262

চোখ বন্ধ করে কানামাছি খেলতে খেলতে
যাকে ছুঁয়ে ফেলেছি, তার নাম লালিত-বিষাদ
কালো কাপড়, কতো জন্মের অন্ধকার
বাকল ছাড়ানো মৃত্যু, আস্তিনের ভিতর
চুম্বক শলাকার মতো শায়িত জীবন। 

 

এ জন্মবাহিত এতো ঢেউ, পালকে লেখা নাম
উড়তে উড়তে, উড়তে উড়তে যেন কোনো লক্ষ্যে
অথবা উপলক্ষহীনতায় শুধু একটি
অন্ত বিন্দুকে ছুঁতে চায়, অনন্তের প্রেম।

 

কিন্তু ধুলো ঝেড়ে ঝেড়ে, ধুলো ঝেড়ে ঝেড়ে
ধুলোবাসরে, ছুৎমার্গ যায় না তার
আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া জল, নিস্তেজ
পদ্মপাতায় মুক্তোর মতো, পড়ে থাকে বিনীদ্র শরীর।