২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

অতিথি পাখি

image-4391-1640855842

ভিনদেশ থেকে আসছে উড়ে
হাওয়ার তালে হেলেদুলে
নানা রঙের পাখি
নামছে ওরা হাওড় বিলে
গাছ গাছালির ফাঁকে ফাঁকে
করছে ডাকাডাকি।

 

বসত গড়ে শাপলার বিলে
গাঁয়ের পাশে ছোট নদে
সবুজভরা তীরে
ডানা মেলে দেখে ঘুরে
মুগ্ধ হয়ে মিশে শেষে
দেশি পাখির ভিড়ে।

 

আপন দেশের শীতের কাঁপন
দেহমনে সয় না যখন
বাংলাতে দেয় পাড়ি
অনেক স্মৃতি  ব্যথা নিয়ে
অবশেষে শীতের শেষে
যায় আমাদের ছাড়ি।

 

Advertisements

 

 

Advertisements