১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
এডিটরস পিক

অনন্যা শীর্ষদশ ২০২০ পাচ্ছেন যারা

image-4367-1640590302

সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননায় অনন্যা প্রতি বছর ১০ জন কৃতি নারীকে সম্মাননা প্রদান করে। এবছরও এর ব্যতিক্রম নয়। এ বছর অনন্যা শীর্ষ দশ সম্মাননার ২৭ তম আসর।

অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০২০ প্রাপ্ত ব্যক্তিত্বগণ হলেন- কামরুন্নাহার জাফর (রাজনীতি ক্যটাগরিতে), শাহীদা বেগম (উদ্যোক্তা ক্যটাগরিতে), লাফিফা জামাল (প্রযুক্তি ক্যটাগরিতে), অল্পনা রানী (কৃষি ক্যটাগরিতে), চয়নিকা চৌধুরী (নাট্যনির্মাণ ক্যটাগরিতে), স্বপ্না ভৌমিক (কর্পোরেট পেশা ক্যটাগরিতে), সেঁজুতি সাহা (বিজ্ঞান ক্যটাগরিতে), তাসনুভা আনান (অধিকারকর্মী ক্যটাগরিতে), জাহানারা আলম (ক্রীড়া ক্যটাগরিতে), রূপন্তী চৌধুরী (লোক-ঐতিহ্য ক্যটাগরিতে)। 

আগামীকাল ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটেরিয়ামে 'অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০২০' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

অনন্যা শীর্ষদশ সম্মাননা ১৯৯৩ সাল থেকে প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের ১০ জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। 

'অনন্যা শীর্ষদশ সম্মাননা- ২০২০' অনুষ্ঠানে পাক্ষিক অনন্যা'র পক্ষ থেকে সকলের আমন্ত্রণ রইলো।

Advertisements

 

 

 

Advertisements