বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

পঞ্চাশ যাচ্ছে ছাড়িয়ে

image-4222-1639206062

যোগ বিয়োগ করে দেখি পঞ্চাশ যাচ্ছে ছাড়িয়ে 
বিজয়ের পতাকা ওড়াই এখন কত প্রাণ হারিয়ে।
সুখ দুঃখের সাথী হয়ে এসেছে স্বাধীন এই দেশ 
স্মরিয়া তাদের শহীদ যারা পথ চলি অবশেষ।

 

বিজয়ের মাসে শপথ করি, গড়বো সুন্দর দেশ
জঞ্জাল সব করবো সাফ, ঘোচাব মন্দের লেশ।
প্রতিহত করে অন্যায় যত থাকব আমরা বেশ
দেশের মানুষের মনে লালিত মুক্তিযুদ্ধের রেশ।