২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বিজয় মাসের বিজয় দিবস

image-4205-1638953155

বিজয় মাসের বিজয় দিবস
দেশটা স্বাধীন করে
যোদ্ধা গাজী দেশের প্রেমিক
ফিরলো তাঁরা ঘরে।

অনেক প্রেমিক শহীদ হলো
বুকের রক্ত দিয়ে,
মাতৃভূমি ছেড়ে গেল
শূন্য হাতে নিয়ে।

পায়নি তাঁরা কোন কিছু
আমরা পেলাম সবি,
কৃতজ্ঞতা জানাই শুধু
বাংলা ভাষার কবি।

স্মরণ করি তাঁদের ও ভাই
করলো যারা স্বাধীন দেশ,
ভালোবাসার চিহ্ন যেন
কোনো দিনও হয় না শেষ।

 

 

Advertisements

 

Advertisements