২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

সোনালী ধান

image-4048-1637573269

সোনালী ধান উঠোন জুড়ে
কৃষক মুখে হাসি
কৃষাণী সুখে কাজ করে যায়
স্বপ্ন রাশি রাশি।

 

নতুন ধানের নতুন পিঠা
জমবে খেজুর রসে
পেট ভরে যে খাবে পিঠা
একসাথে সব বসে।

 

সোনার ফসল ভরবে গোলা
বছর দিবে পাড়ি
ঘরের বধূ পড়বে সুখে
জামদানি ওই শাড়ি। 

 

Advertisements

গরু মহিষ ছাগল ভেড়া
সবাই আছে সুখে
শিশুরা সুখে উড়ায় ঘুড়ি
ওই না মাঠের বুকে।

 

 

Advertisements