২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

একলা জীবন

image-3657-1634635081

বসে বসে যাচ্ছে তো দিন,
কাটছে না কোনো সময়
একলা জীবন অবহেলায়,
আর কত কাল এমনি যায়?

দেশান্তরী নই তো আমি,
ছুটবো সেথা ফটিক ছড়ি"
ইচ্ছে হলেই  ভর দুপুরে,
আকাশটা কে করবো চুরি।

নদীর সেথা নেই তো কুল,
পথ চলতে হয় যে ভুল
জলের বুঝি নেই কোনো ঢেউ,
আমার কি আর আছে কেউ?

বালু চরের চিকিমিকি!
শূন্য জীবন একাকী,
পথ চলতে পাই না ভয়!
অমিত শক্তি করবো ক্ষয়,
একলা জীবন এমনিই হয়।

 

 

Advertisements

 

Advertisements