১৩ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩
খাবার-দাবার

গরমে চাই প্রাণ ঠাণ্ডা করা লাচ্ছি!

image-3614-1634381751

এই কাঠফাটা গরমে সবারই মন চায় ঠাণ্ডা পানীয় পান করতে। কিন্তু শুরু তৃষ্ণা মেটানোর কথা ভাবলে চলবে না। তৃষ্ণা মেটানোর সাথে সাথে আমাদের স্বাস্থ্যের উপরও নজর দিতে হবে। আর অন্যতম এক স্বাস্থ্যকর পানীয় হচ্ছে লাচ্ছি। লাচ্ছি কম বেশি সবাই পছন্দ করে। গরমে শরীর ও মন ঠাণ্ডা রাখতে এক গ্লাস লাচ্ছির বিকল্প নেই। এই পানীয় এনার্জি বুস্টার হিসেবেও কাজ করে। কারণ এটি যেসব উপকরণ দিয়ে তৈরি করা হয় সেসবই স্বাস্থ্যকর। এই লাচ্ছি পান করলে আপনি পাবেন প্রাণ জুড়ানো অনুভূতি। চলুন জেনে নেই কিভাবে লাচ্ছি তৈরি করবেন

 

উপকরণ

 

মিষ্টি দই ৫০০ গ্রাম
গুড়ো দুধ ১ কাপ
চিনি স্বাদমতো
বাদামকুচি ১০-১২টি
গোলমরিচের গুঁড়া ১/৪চা চামচ
বরফ কুচি ৭-৮টি
পানি পরিমাণমত

 

প্রস্তুত প্রণালী

 

প্রথমে একটি বাটিতে গুড়ো দুধ ও চিনি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ গলিয়ে নিন।

 

তারপর ব্লেন্ডারে মিষ্টি দই, গলানো দুধ ও চিনি, পানি, গোলমরিচের গুড়া দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হলে এলে বরফ কুচি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা মিষ্টি দইয়ের লাচ্ছি।