বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
পাঠক কর্নার

নিমন্ত্রণ

image-3378-1632556554

শরত ডাকে হেমন্তকে
জাগো এবার ভাই 
আমার যে বেলা শেষ 
তোমার শুরু তাই । 

 

আবার হবে দেখা ভাই 
যদি থাকি বাঁচি 
সাক্ষাৎ হবে আবার 
এই খানে আসি। 

 

আমার ছিল কাশফুল
আর শিউলি 
তোমার হবে পাকা ধানে
মাঠ সোনালী । 

 

পাশাপাশি রব দুজন 
ভাই ভাই মিলে 
ধরণীতে আসবে সুখ যদি 
মিলে থাকি সকলে।