২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বিভেদ

image-3221-1631437018

এক চিমটি সন্ধ্যা আজও তেমন মিইয়ে গেলো
যেমন মিইয়ে যায় প্রতিদিন শরতের কুয়াশা
যেমন মিইয়ে যায় দরিদ্রের সব বড় আশা!

 

তবুও বাঁচিয়ে রাখা চাই জ্যান্ত মহাসড়ক
উত্তাল সমুদ্রের পর সমুদ্রের ফেনায় ওঠা বুঁদ
জলের উচ্চতা বাড়ছে.. আরও বাড়ুক
আমিও না হয় চাপা দিয়েই যাব পাথর সুখ!

 

কবিতাটি লিখতে লিখতে শুরু হলো খাবার
জন্য জগণ্য  ডাকাডাকি, 
আমিও চোখ বন্ধ করে মেলে রেখেছি আঁখি, 
মিইয়ে যাওয়া সন্ধ্যার মতো হাঁচি-কাশিতে 
এমনি ছেদ ; বুঝতে পারছ সখিনা , সবকিছুতেই 
তোমার সাথে আমার কেন এতো বিভেদ?

 

Advertisements

 

Advertisements