২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

এসো আমার গাঁয়ে

image-3135-1630919053

আসো যদি আমার গাঁয়ে 
দেব কাশফুল
নীল আকাশে মেঘের পাপড়ি 
হেসে মশগুল 

 

শাপলা আছে আমার গাঁয়ে 
পড়তে দেব হাতে 
শরত কালে শিউলি ফুল 
ঝরে পড়ে রাতে 

 

যদি আসো আমার গাঁয়ে 
দেখবে ডাহুক পাখি 
পুব আকাশে সূর্য দেখে 
ভরবে তোমার আঁখি 

 

Advertisements

শরত কালে ধানের গোছা 
বাতাসে দোল খায় 
পাল তুলে দেয় মাঝি 
পুবের হাওয়ায়

 

আমার গাঁয়ে আসো যদি 
শরত প্রভাতে
দুর্বা ঘাসে শিশির কণা 
ঝলমল করে তাতে 

 

শরত আসে আমার গাঁয়ে 
মেঘের ভেলায় ভেসে 
শরত হেসে বিদায় জানায়
হেমন্তকে ভালোবেসে। 

 

 

Advertisements