২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ভয়

image-3073-1630488120

পথে-ঘাটে কানাকানি
কখন কি যে হয়
করোনাতে মরছে মানুষ
লাগছে মনে ভয়।

 

ঘরে বসে আর কত যে
থাকব বসে, হায়!
বসে খেলে রাজার ধনও
সব ফুরিয়ে যায়।

 

খেটে খাওয়া মানুষগুলো
পাচ্ছে না ঠিক কাজ
কারোর কাছে হাত পাততে যে
করে তাদের লাজ।

 

Advertisements

দয়াল তুমি কর ক্ষমা
তুললাম দুটি হাত
কষ্টে আছি প্রভু আমি
ঘরে নেই যে ভাত।

 

 

Advertisements