২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

প্রার্থনা

image-3072-1630487816

আমি তোমায় চেয়েই ছিলাম
তুমিই গেলে ছেড়ে,
বিন্দুসম কষ্টগুলো
সিন্ধু হল বেড়ে।

 

ফেরারী মন তৈরি ছিল
নীড় বাঁধারই তরে,
নিজেই তুমি ভাঙ্গলে সে নীড়
সর্বনাশা ঝড়ে!

 

বুকের ভেতর জ্বাললে তুমি
জ্বলন্ত এক চিতা,
স্বপ্ন দেখে কি আর হবে
বাঁচার আশাই বৃথা।

 

Advertisements

ঘর বেঁধে তাই সুখের জীবন
সদাই পাড়ি দিও,
কষ্ট বুকে চেপে রেখেই
আশিস দিলাম নিও।

 

 

Advertisements