বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
পাঠক কর্নার

প্রিয় জন্মভূমি

image-2504-1627238275

সকালবেলা পূর্বাকাশে
রক্তরাঙা সূর্য হাসে,
রাতের বেলা রূপালী চাঁদ
জোছনা দিতে ভালোবাসে।

 

নদীর ধারা বইছে কত
মাছের খেলা চলছে শত,
জেলে-মাঝি নৌকা-জালে
মগ্ন জলে অবিরত।

 

Advertisements

গাছে গাছে ফুলে-ফলে
মৌমাছিরা ছুটে চলে,
মাঠে মাঠে সোনার ফসল
জীবন জয়ের গল্প বলে।

 

সকল দেশের সেরা তুমি
রূপের রানী জন্মভূমি,
থাকবো বেঁচে যতদিনই
যাবো তোমার চরণ চুমি।

 

 

 

 

Advertisements