২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

পরীমনির ঘটনায় সংসদে জড়িতদের শাস্তি দাবি

image-2061-1623669124

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ‘ধর্ষণ ও হত্যার চেষ্টায়'  জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। 

 

সাংসদ হারুনুর রশিদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারের সরকারকে নাড়া দিয়েছে সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবেন।

 

সোমবার জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, পরীমনি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। সে যে ঘটনার শিকার হয়েছে, চার দিন থেকে সে বিচার-প্রার্থী। কিন্তু বিচার পাচ্ছে না। এটি কি অসত্য? মুনিয়ার ঘটনা ঘটলো। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া।

 

Advertisements

এছাড়াও জনমত যাচাইয়ের সময় সাংসদ হারুন বলেন, বাংলাদেশে আইন আছে কিন্তু তার ব্যবহার নাই। পরীমনির মতো অভিনেত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না। তিনি আরও বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নাই। অবশ্যই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সমস্ত মিডিয়ায় প্রচার হয়েছে আমার আর কি বলার আছে।

 

রবিবার ধর্ষণ ও হত্যা চেষ্টা অভিযোগ তুলে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন পরীমনি। আজ সোমবার সাভার থানায় ব্যবসায়ী নাসিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি।

 

 

Advertisements