বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
খাবার-দাবার

ঘরেই পান আফগানি অমলেটের স্বাদ

image-1881-1622031603

আফগানি অমলেট বেশ সুস্বাদু একটি খাবার। এটি আপনার খাবারের একঘেয়েমি দূর করতে সাহায্য করবে। এছাড়াও অতিথি অ্যাপায়নেও খাবারটি খুবই উপযোগী।কোন ঝামেলা ছাড়াই খুব সহজে ঘরে বসেই পেতে পারেন আফগানি অমলেটের স্বাদ। আজ জানবো কিভাবে তৈরি করবেন আফগানি অমলেট –

 

 

উপকরণ

 

১। ডিম – ৩ / ৪টি
২। আলু – ১ কাপ
৩। টমেটো – ২টি
৪। পেঁয়াজ কুচি – হাফ কাপ
৫। তেল – পরিমাণ মত
৬। কাঁচামরিচ-  পরিমাণ মত
৭। ধনিয়া গুঁড়ো – পরিমাণমত
৮। লবণ – স্বাদমত
৯। গোলমরিচ গুঁড়ো – পরিমাণ মত

 

প্রণালি

আফগানি অমলেট তৈরির জন্য প্রথমে আলু এবং টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে।পরে একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মত তেল দিয়ে গরম করে নিন।এবার তাতে নিয়ে আলু দিয়ে ২-৩ মিনিট ভেজে নিন। 

 

এরপর পেঁয়াজ কুচি ও টমেটো দিয়ে ভেজে নিন।দিয়ে দিন। গোলমরিচ গুঁড়া, লবণ পরিমাণ মত দিয়ে আরো ৫-৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এই পর্যায় ঢাকনা তুলে ডিমগুলো ভেঙ্গে প্যানের উপর দিয়ে সুন্দর করে ছেড়ে দিন।

 

 কাঁচামরিচ এবং ধনিয়াপাতা কুচি ডিমের উপর ছিটিয়ে দিন।এরপর চুলার আঁচ কমিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখুন।হয়ে গেলে আবারো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন।কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।এরপর সুন্দর করে পরিবেশন করুন মজাদার আফগানি অমলেট।