বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
বিনোদন

প্রথমবারের মত মহাকাশে শুটিং

image-1806-1621526744

প্রথমবারের মত শুটিংয়ের জন্য মহাকাশে যাচ্ছেন তারকারা৷ শুটিংকে কেন্দ্র করে মহাকাশে পাঠানো হচ্ছে রাশিয়া ও আমেরিকার দুইজন বিখ্যাত অভিনেতা – অভিনেত্রী এবং দুইজন পরিচালকে।

ধারণা করা হচ্ছে, আগামী ৫ অক্টোবর বাইকানুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রুশ রকেটে চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

মহাকাশ নিয়ে তৈরি এ সিনেমার শুটিংও হতে যাচ্ছে মহাকাশে । যে সিনেমার শুটিংয়ের জন্য তারা মহাকাশে পাড়ি জমাচ্ছেন সেটির নাম দেওয়া হয়েছে 'চ্যালেঞ্জ'। রুশ বার্তা সংস্থা রিয়া সিনেমা সম্পর্কে বলেছে, এতে রয়েছে একজন নারী সার্জনের গল্প। মহাকাশ স্টেশনের দায়িত্বরত একজন রুশ কসমোনট এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাকে সেখান থেকে পৃথিবীতে সরিয়ে আনা বেশ কঠিন হয়ে পড়ে। সেসময় ঐ সার্জনকে আইএসএস-এ পাঠানো হয় তার ওপর একটি অপারেশন করার জন্য।

রসকসমস জানায়, চ্যালেঞ্জ সিনেমাটির শুটিংয়ের জন্য ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া পেরেসিল্ডকে। আর তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় অভিনেতা পরিচালক ক্লিম শিপেঙ্কো। 

সিনেমার শুটিংয়ের জন্য আরো যাবেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজ। আর তার সঙ্গী হবেন পরিচালক ডগ লিম্যান। সিনেমার বিষয়ে রাশিয়ার রসকসমস মহাকাশ সংস্থা আরো বলেছে, সাধারণ মানুষের জন্য যে মহাশূন্যের দরজা খুলে যাচ্ছে তারা সেটাই দেখাতে চাইছে।