২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

হেমন্তের প্রকৃতি

image-4045-1637571702

অগ্রহায়ণ কার্তিক যোগে
হেমন্তকাল আসে,
শীত কুয়াশার চাদর বসে
ভোরের ঘাসে ঘাসে।

 

চাষির মনে খুশীর আভা
নতুন ফসল তোলা,
পাখির কূজন পিঠার গন্ধ 
যায় না তব ভোলা।

 

কুসুম বাগে হরেক কুসুম  
হেন ঝলমল করে,
দূর্বাঘাসে শিশির টলমল
ঊষা হলে পরে।

 

Advertisements

নবান্ন আর নানান পিঠা
হিমেল বায়ু সাথে,
রূপ লাবণ্যে হেমন্তকে
সবাই মনে গাঁথে।

 

 

Advertisements