২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

সন্মানে অনির্বাণ

image-4259-1639468379

এমন দেশটি কোথাও নাই আর
ভাষার জন্য লড়ে
মায়ের ভাষা ফিরে পেতে
বুকের রক্ত ঝরে। 

 

স্বাধীনতা পেতে আবার
বীর বাঙ্গালী লড়ে
ত্রিশ লক্ষের রক্তের দামে
পতাকা আজ উড়ে। 

 

এই পৃথিবীর বুকে বাংলা 
এক যে বীরের জাতি
রক্ত দিয়ে স্বাধীন করে 
পেল বীরের খ্যাতি। 

 

Advertisements

দেশের জন্য তোমরা যারা 
ঢেলে দিলে প্রাণ
যুগে যুগে রবে তোমরা
সন্মানে অনির্বাণ।

 

 

Advertisements