বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
খাবার-দাবার

লাউ ক্ষীর

image-1136-1613545405

চালের ও ছানার ক্ষীর তো খাওয়া হল কিন্তু লাউয়ের ক্ষীর? এই সবজিটিতে রয়েছে ভিটামিন সি, বি এবং ডি, সেই সঙ্গে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়ামও রয়েছে প্রচুর মাত্রায়, যা গরম কালে নানাবিধ রোগের হাত থেকে সুস্থ রাখার পাশাপাশি প্রচণ্ড তাপদাহের হাত থেকে শরীরকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি শরীরের জন্য বেশ উপযোগী। চলুন তবে স্বাস্থ্য গুণে ভরপুর লাউ ক্ষীরের রেসিপিটা জেনে নেই-

 

উপকরণ

১। লাউ কুচি- আধা কাপ
২। এলাচি – ৫টি
৩। সাবুদানা – আধাকাপ
৪। বাদাম – ১০০ গ্রাম
৫। তরল দুধ – ১ লিটার
৬। চিনি – ১ কাপ।
৭। কেওড়া জল – পছন্দমতো।

 

 

প্রণালী

প্রথমে এক লিটার দুধ গরম করে নিন।দুধ ফোটা শুরু হলে লাউ কুচি দিয়ে দিন।  তবে লাউ থেকে আগেই পানি ঝরিয়ে নিবেন।

 

এবার সাবুদানা দিয়ে পরিমাণ মতো গরম পানি দিন। ফুটতে ফুটতে লাউ সেদ্ধ হয়ে গেলে একটা সময়ে মিশ্রণটি গাঢ় ও ঘন হয়ে আসবে।

 

এরপর চিনি দিয়ে মিশ্রণটি ভালোমতো নাড়ুন। ওপরে এলাচি ও বাদাম ছড়িয়ে দিন। একদম শেষে একটু কেওড়া জল দিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লাউ ক্ষীর।এবার একটি পাত্রে ঢেলে পরিবেশন করুন।