২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

Harrison-6b0b9dd74b752

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশ্বজনমত গঠন ও শরণার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ হ্যারিসন। সংগীতের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানো এই কিংবদন্তি শিল্পীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও শরণার্থী সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরতে নিউইয়র্কে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। উপমহাদেশের কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এই কনসার্ট।

এতে অংশ নেন জর্জ হ্যারিসনসহ বিশ্বের খ্যাতিমান সংগীতশিল্পীরা। অনুষ্ঠানে ‘বাংলাদেশ’ শিরোনামের গান পরিবেশন করে বাংলাদেশের মানুষের দুর্দশা ও মুক্তিযুদ্ধের বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন হ্যারিসন।

কনসার্ট থেকে সে সময় প্রায় আড়াই লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়। এই অর্থ বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়। সংগীতের মাধ্যমে মানবিক সহায়তা ও আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ক্ষেত্রে আয়োজনটি ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান ও মানবিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জর্জ হ্যারিসনকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।

১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন জর্জ হ্যারিসন। বিশ্ববিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর লিড গিটারিস্ট হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। ব্যান্ডটির সদস্য থাকাকালে নিজের লেখা ও সুর করা বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন এই শিল্পী।

Advertisements

বিটলসের হয়ে তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘ইফ আই নিডেড সামওয়ান’, ‘ট্যাক্সম্যান’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’, ‘হিয়ার কামস দ্য সান’ ও ‘সামথিং’।

১৯৭০ সালে বিটলস ভেঙে যাওয়ার পর একক শিল্পী হিসেবেও সফলতা পান হ্যারিসন। তার জনপ্রিয় একক গানের মধ্যে রয়েছে ‘মাই সুইট লর্ড’, ‘গিভ মি লাভ (গিভ মি পিস অন

Advertisements