২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
স্পটলাইট

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

73ea47cdb6024d8780be5a9d46fcf738-6b0907c7dc98e

রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির অবনতি হয়েছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার উপস্থিতি বেড়ে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৩০৭, যা ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। ২৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল। এ ছাড়া ভারতের দিল্লি ২৪২ স্কোর নিয়ে তৃতীয় এবং কলকাতা ২২৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এসব শহরের বায়ুমান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের বায়ুমান সূচক ৯৯ থেকে ১৭৪-এর মধ্যে রয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০-কে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এ ধরনের দূষিত বাতাস শিশু, বয়স্ক ব্যক্তি ও শারীরিকভাবে অসুস্থ মানুষের জন্য বেশি ক্ষতিকর হতে পারে। তাই বায়ুমান অস্বাস্থ্যকর থাকলে এসব ব্যক্তিকে ঘরের বাইরে চলাফেরা সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Advertisements