১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

কাভি খুশি কাভি গাম সিনেমার ২৫ বছর পূর্তি, পর্দায় ফিরল ‘পু-রোহন’

@r07qxo – R⤓Download

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ আয়োজন করেছে আবাসন বুকিং প্ল্যাটফর্ম এয়ারবিএনবি। সিনেমায় দেখানো রাইচাঁদ পরিবারের সেই বিখ্যাত প্রাসাদোপম বাড়ির আদলে মুম্বাইয়ে তৈরি করা হয়েছে বিশেষ একটি অভিজ্ঞতার ব্যবস্থা। এর মাধ্যমে ভক্তরা এবার সিনেমার পরিচিত জগৎ ঘুরে দেখার সুযোগ পাবেন।

এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ২৫ বছর পর আবারও পর্দার জনপ্রিয় জুটি পূজা ও রোহন রাইচাঁদের রূপে ফিরে এসেছেন কারিনা কাপুর ও হৃতিক রোশন। আয়োজনে প্রকাশিত প্রচারণামূলক ভিডিওতে পুরোনো দিনের ‘পু’ চরিত্রের পরিচিত গ্ল্যামারেই দেখা গেছে কারিনাকে। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগানোসহ তাঁর সাজসজ্জায় ফুটে উঠেছে সেই চিরচেনা পু-র আমেজ।

অন্যদিকে কালো টি-শার্ট, লেদার জ্যাকেট ও সানগ্লাসে রোহান রাইচাঁদের পরিচিত লুকে হাজির হয়েছেন হৃতিক রোশন। তাঁদের সঙ্গে পুরো আয়োজনের অংশ হয়েছেন সিনেমাটির পরিচালক করণ জোহরও।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ বলিউডের অন্যতম জনপ্রিয় পারিবারিক সিনেমা। দীর্ঘ ২৫ বছর পর সিনেমার চরিত্র ও পরিচিত বাড়ির আবহ নতুন করে ফিরে আসায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Advertisements