১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

পরীমণির মা’দক মা’মলায় অভিযোগ গঠন শুনানি আজ

58777905_605

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নতুন করে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি হবে। এদিন আদালতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।

মামলাটির সূত্রপাত ২০২১ সালের ৪ আগস্ট। ওই দিন রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির দাবি, অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরীমণিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

এ মামলায় পরীমণি ছাড়াও আসামি রয়েছেন তার তৎকালীন ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার।

২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। তবে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বাতিলের আবেদন করেন পরীমণি। পরবর্তী সময়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায়ের পর মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। এর ধারাবাহিকতায় আজকের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisements