৮ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২৩ কার্তিক ১৪৩৩
বিনোদন

কমলা শাড়ি ও সোনালি গয়নায় মায়াবী রূপে ধরা দিলেন পূর্ণিমা

purnia-20261108173038

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও নিজের সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশনে ভক্তদের নজর কেড়েছেন। কমলা রঙের শাড়ি, সোনালি গয়না আর পরিমিত সাজে ঐতিহ্যবাহী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’

প্রকাশিত ছবিতে পূর্ণিমাকে কমলা-খয়েরি আভাযুক্ত শাড়িতে দেখা গেছে। শাড়ির জমিনে ছোট ছোট সোনালি নকশা এবং পাড়জুড়ে কারুকাজ তাঁর সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য।

শাড়ির সঙ্গে মিলিয়ে ভারী সোনালি গয়না পরেছেন তিনি। গলায় একাধিক স্তরের অলংকার ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।

চুল পেছনে পরিপাটি করে বাঁধলেও সামনে কিছু চুল খোলা রেখেছেন অভিনেত্রী। কপালে ছোট টিপ, চোখে গাঢ় মেকআপ এবং কমলা আভাযুক্ত লিপস্টিকে তাঁর সাজ পেয়েছে পূর্ণতা। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতেও দেখা যায় তাঁকে।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ তাঁর সৌন্দর্যকে অপরূপ বলে মন্তব্য করেছেন, আবার কেউ লিখেছেন, বর্তমান সময়ের সুন্দরীদের কাছেও তিনি অনন্য।

Advertisements

উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৭ সালে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন এই অভিনেত্রী।

Advertisements