২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১১ কার্তিক ১৪৩৩
নারী

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

1793035922-e86e9a41117a9efd105a736a00bd4a80 (1)

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার।

আজ সোমবার এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

সেখানে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

১৮ অক্টোবর মন্ত্রিসভা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে।

১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়।

Advertisements