২৬ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ১০ কার্তিক ১৪৩৩
বিনোদন

বয়স যেন থমকে গেছে, গোলাপি সাজে জয়া আহসান

d404481c196d422d9b571e940fd04273-6adec289923b6

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় ও সৌন্দর্য দিয়ে বরাবরই দর্শকদের মুগ্ধ করে আসছেন। পর্দায় সাবলীল অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার কারণেও ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত তিনি। কাজের ব্যস্ততার বাইরে নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেত্রী। প্রকৃতির প্রতি ভালোবাসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সচরাচর খুব বেশি কথা বলতে দেখা যায় না তাকে।

সংগৃহীত

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার উপস্থিতি ভক্তদের জন্য নিয়ে আসে নতুন নতুন মুহূর্তের খবর। বয়স বাড়লেও তার সৌন্দর্য ও স্টাইলের আবেদন যেন একইভাবে ধরে রেখেছেন তিনি। এবার গোলাপি রঙের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ছবিগুলোতে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে দেখা গেছে তাকে। খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ ও মায়াবী অভিব্যক্তিতে ফুটে উঠেছে তার নিজস্ব ফ্যাশ্নবোধ। কখনো টেবিলে ভর দিয়ে, আবার কখনো চেয়ারে বসে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।

সংগৃহীত

ছবিগুলোর সঙ্গে মজার ছলে একটি ক্যাপশনও দিয়েছেন জয়া। সেখানে তিনি লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ তার এই ব্যতিক্রমী ক্যাপশন ও আকর্ষণীয় সাজ ভক্তদের দৃষ্টি কেড়েছে।

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও নেটিজেনরা অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করছেন। কেউ তার ছবিকে নান্দনিক বলে উল্লেখ করেছেন, আবার কেউ বয়সের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন।

একজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

Advertisements
সংগৃহীত

নতুন এই ফটোশুটে গোলাপি রঙের স্নিগ্ধ সাজে জয়া আহসানের উপস্থিতি আবারও প্রমাণ করেছে, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিত্বের মাধ্যমেও ভক্তদের আকৃষ্ট করতে জানেন তিনি। তাঁর নতুন ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহও চোখে পড়ার মতো।

Advertisements