১৮ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে সোমবার সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান

gold-shop–20261018194054

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের সব সোনার দোকান ও জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার দেশের সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন দেশের কোথাও সোনার দোকান খোলা থাকবে না।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে প্রতিবছর বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। এবার অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাজুস।

Advertisements