১৮ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

7c669778-2d4e-4276-a1e7-524951e9e898-c9051cf1f5b797c20513831d5a355d3b

আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০২৭ সালের ৭ জানুয়ারি। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৭ আয়োজন নিয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বইমেলার সময়সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার মেলার উদ্বোধন হবে এবং ৬ ফেব্রুয়ারি শনিবার শেষ হবে অমর একুশে বইমেলা-২০২৭।

প্রতি বছরের মতো এবারও বইপ্রেমী, লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা। নতুন বই প্রকাশ, লেখক-পাঠকের সরাসরি যোগাযোগ এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisements