১৭ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১ কার্তিক ১৪৩৩
বিনোদন

অজয়-কাজলের পরিবারের ঘটলো অঘটন

অজয়-কাজলের পরিবারের ঘটলো অঘটন

পূজার আনন্দে মজে রয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ ও কাজল। তারই মাঝে দুঃসংবাদ। সপ্তমীর সকালে হাতুড়ির আঘাতে ভাঙলো তারকা দম্পতির মুম্বাইয়ের জুহুর বাংলোর একাংশ।

অজয় দেবগণের ওই বাংলোটি জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত।

আয়তন প্রায় ৭ হাজার ৮০২ বর্গ ফুট। বাড়ির ভিতরে নানা কাজ করা হয়েছে বলেই খবর। মুম্বাইয়ের বৃহন্মুম্বই পুরসভার দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া ওই বাংলোয় একাধিক নির্মাণ এবং সংস্কারের কাজ করেছেন অজয়। গত ১০ সেপ্টেম্বর এই মর্মে তাকে ৩৫৪ এ ধারায় নোটিশও দেওয়া হয়।

নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করার কথা বলা হয়। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র পৌরসভায় জমা দেওয়ার কথাও বলা ছিল। তবে পৌরসভা সূত্রে খবর, অভিনেতা সেই নির্দেশকে বিশেষ গুরুত্ব দেননি। পরিবর্তে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আর সে কারণেই শনিবার পুরকর্মীরা অভিনেতার বাড়িতে যান। বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়।

Advertisements