১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ

4bfae768a3d09507a28146b689ee8f83-6acdff1f4ab5a

নরসিংদীর মাধবদীতে পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জেরে রেহানা বেগম (৩৮) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে। 

নিহত রেহানা বেগম অভিযুক্ত জসিম উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জসিম একটি টেক্সটাইল মিলের শ্রমিক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। পাশাপাশি জসিম উদ্দিন বেশ কিছুদিন ধরে বেকার থাকায় সংসারের খরচ চালানো নিয়েও তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার সকালে তাদের দুই মেয়ে মক্তবে চলে গেলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে জসিম উদ্দিন তার স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisements
Advertisements