১২ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২৭ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি’

‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি’

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৪ বছরে পা দিয়েছেন। বিগ বির জন্মদিনে অসংখ্য শুভেচ্ছার মাঝে নিটিজেনদের মন জিতে নিল একমাত্র পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ বার্তা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া একটি ছবি শেয়ার করেন। যেখানে অভিষেক আর ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যাকে তার দাদু অমিতাভ বচ্চনকে জড়িয়ে ধরে আছে।

ছবিতে বিগ বিকে একটি ঢিলেঢালা জ্যাকেট ও বিনি টুপি পরা অবস্থায় দেখা গেছে। ছবিটি শেয়ার করে ঐশ্বরিয়া লেখেন, শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। অনেক ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ রইল সবসময়।

সংগৃহীত

ঐশ্বরিয়া ছাড়াও সঞ্জয় দত্ত, চিরঞ্জীবী, প্রভাস, অনুপম খের, অজয় দেবগন, ফারাহ খান, কাজল এবং শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবারের মত এবারও অমিতাভ তার বাসভবন জলসার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন।

এই বিশেষ দিনটি উপলক্ষে ভক্তদের তৈরি একটি বিশাল ফুলের মালার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরনে লাল কুর্তা ও মানানসই শাল এমন সাজে তিনি উৎসাহী জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান, আর ভক্তরা তাকে ঘিরে উল্লাস প্রকাশ করেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চেও অভিনেতার জন্মদিনটি বেশ ধুমধাম করে উদযাপন করা হয়। সেখানে তার ছেলে অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন। বিগ বি-র জন্মদিন উপলক্ষে আয়োজিত এই বিশেষ পর্বে অতিথি হিসেবে মাধুরী দীক্ষিত, আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান অংশ নেন।

Advertisements
Advertisements