২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
বিশ্লেষণ

এসআইকে ছুরিকাঘাতকারী উজ্জ্বল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

image-36-1522835454

মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় শাইখ সিরাজ সড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল উপজেলার পুরান জেলখানা মোড় এলাকার জমশেদ আলী মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল গোপনে খবর পেয়ে শাইখ সিরাজ সড়কে উজ্জ্বলকে ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা উজ্জ্বল ও তার লোকজন পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। অন্যরা সবাই পালিয়ে গেছে।

নিহত উজ্জ্বল এসআই আসাদুজ্জামানকে ছুরিকাঘাত মামলার আসামি বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে ২৮ মার্চ সন্ধ্যায় গৌরীপুর থানায় কর্মরত এসআই আসাদুজ্জামান আসাদকে (৩৭) পৌর এলাকার জেলখানা মোড়ে পিছন থেকে ছুরি মারা হয়। এ ঘটনার পর থেকেই উজ্জ্বলকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছিল পুলিশ।

Advertisements
Advertisements