৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩
বিনোদন

জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র চান, জানালেন মিমি চক্রবর্তী

mimi-chakraborty-16414415274×3

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন। জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে পছন্দ করেন, সে বিষয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে মিমি অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। ছবিটির প্রচারণার ব্যস্ততার মধ্যেই নিজের পছন্দের জীবনসঙ্গী সম্পর্কে কথা বলেন অভিনেত্রী।

মিমির মতে, জীবনসঙ্গীকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে। শুধু স্বামী নয়, তিনি চান তার জীবনসঙ্গী যেন একজন ঘনিষ্ঠ বন্ধুও হন। পাশাপাশি মানুষটি হাসিখুশি স্বভাবের হবেন এবং তার মতো ভ্রমণপছন্দ করবেন—এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর।

তবে জীবনসঙ্গীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা বলেছেন মিমি, তা হলো শিশুদের প্রতি ভালোবাসা। তার ভাষায়, ‘আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’

নিজের বিয়ে নিয়ে মজার কথাও বলেছেন এই অভিনেত্রী। অন্যের বিয়েতে নিমন্ত্রণ পেয়ে যেতে তার ভালো লাগে বলে জানান তিনি। বিশেষ করে বিয়ের খাবারের তালিকায় নিরামিষ পদের আধিক্য থাকলে তার বেশি ভালো লাগে। তবে নিজের বিয়ের বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জানাননি মিমি। এ প্রসঙ্গে তার বক্তব্য, বিয়ে যখন হবে, তখন তা নিয়ে ভাববেন।

এদিকে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই পরিচালকের সঙ্গে এটিই তার প্রথম কাজ।

Advertisements

চরিত্রটির প্রস্তুতি নিতে গিয়ে পরিচালক তাকে ‘গানের ওপারে’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পুপের কথা মনে করিয়ে দিয়েছিলেন। সেই চরিত্রকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে সুমিত্রার চরিত্রটি বুঝতে সাহায্য করেন পরিচালক।

Advertisements