১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১৬ আশ্বিন ১৪৩৩
বিনোদন

প্রেম ভাঙার পর অনুষ্ঠানে মুখোমুখি সৃজিত-সুস্মিতা, যা হলো

srijit-with-susmita-20261001141900

একসময় তাদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় ছিল নানা আলোচনা। প্রেমের গুঞ্জন, সম্পর্কের স্বীকারোক্তি, এরপর বিচ্ছেদ—সব মিলিয়ে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা দেকে ঘিরে কম চর্চা হয়নি। এবার সেই সম্পর্কের অধ্যায় পেরিয়ে একটি অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি হলেন দুজন।

হইচইয়ের একটি অনুষ্ঠানে সৃজিত ও সুস্মিতার দেখা হওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সুস্মিতার সামনে এগিয়ে গিয়ে তার সঙ্গে হাত মেলান সৃজিত। এরপর দুজন একে অপরের খোঁজ নেন।

সৃজিত সুস্মিতাকে জিজ্ঞেস করেন, ‘তুমি কেমন আছো?’ জবাবে সুস্মিতাও একই প্রশ্ন করেন। সৃজিত জানান, তিনি ভালো আছেন। পরে পাপারাজ্জিদের অনুরোধে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তারা।

তবে দীর্ঘ সময় পর মুখোমুখি হলেও তাদের কথাবার্তা ছিল বেশ সংক্ষিপ্ত। ভিডিওতে দুজনের মধ্যে আগের মতো স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি বলেই মনে করছেন অনেকে। আর এ কারণেই অল্প সময়ের এই সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে।

একসময় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারণার সময় বিভিন্ন আয়োজনে সৃজিত ও সুস্মিতাকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। পরে সৃজিত নিজেই সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। তবে পরবর্তী সময়ে সেই সম্পর্কে ভাঙন ধরে এবং দুজনের যোগাযোগেও দূরত্ব তৈরি হয়।

এর আগে এক সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে সুস্মিতা জানিয়েছিলেন, সিনেমার প্রচারণার সময় একসঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণেই তাদের নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। বর্তমানে সৃজিতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisements

তবে সম্প্রতি একই অনুষ্ঠানে দুজনের এই আকস্মিক সাক্ষাৎ আবারও তাদের পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

Advertisements