১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১৬ আশ্বিন ১৪৩৩
বিনোদন

ছেলেকে নিয়ে সুইমিংপুলে পরীমনি, ভাইরাল মা-ছেলের মুহূর্ত

pori-with-boy-20261001120441

সন্তানদের সঙ্গে কাটানো নানা আনন্দঘন মুহূর্ত প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। এবার বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে জলকেলির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে দেখা যায়, ছেলেকে নিয়ে পানিতে বেশ আনন্দে সময় কাটাচ্ছেন পরীমনি। কখনো পানিতে খুনসুটি, আবার কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন মা-ছেলে। তাদের স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলোতে ফুটে উঠেছে মা-ছেলের ঘনিষ্ঠ সম্পর্কের চিত্র।

ছেলের সঙ্গে এসব ছবি শেয়ার করে বরাবরই অনুরাগীদের ভালোবাসা পান পরীমনি। এবারও ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। অনেকেই মা-ছেলের সুন্দর সময়ের প্রশংসা করেছেন।

ব্যক্তিজীবনের নানা ব্যস্ততার মধ্যেও সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করেন পরীমনি। বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ছাড়াও তার পরিবারে রয়েছে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়েই নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশের মাধ্যমে সেই জীবনের নানা আনন্দও নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

Advertisements