২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
নারী

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

Amardesh_italy-92464d

ইতালির স্কুলগুলোতে হিজাব ও বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে স্কুলের শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এ বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, দেশের কোনো স্কুলে ইতালীয় শিশুরা যেন নিজেদের সংখ্যালঘু বা বিচ্ছিন্ন মনে না করে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীরা স্কুলে হিজাব বা বোরকা পরে আসতে পারবে না। পাশাপাশি একটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হবে।

সরকারের পরিকল্পনায় আরও রয়েছে, যেসব বিদেশি শিশু ভাষা ও নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালিয়ান ভাষা শেখার বাধ্যবাধকতা আরোপ করা। সরকারের মতে, এর মাধ্যমে বিদেশি পরিবারগুলোর সঙ্গে স্থানীয় সমাজের ভাষাগত ও সাংস্কৃতিক দূরত্ব কমানোর সুযোগ তৈরি হতে পারে।

প্রস্তাবিত বিধিগুলো শিগগিরই মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদে অনুমোদন পাওয়ার পরই এসব নিয়ম আইন হিসেবে কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

Advertisements