২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
বিনোদন

চরম ব্যাটিং বিপর্যয়ে বিশাল হার, জ্যোতি বললেন, স্বাভাবিক বিষয়

6f8989fc7e5a38c78c704fe2f7ddc164-6aafb6078784b

এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শেফালি ভর্মা। তার সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রানের বিশাল পুঁজি পায় ভারত। 

জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে শেফালির রানও করতে পারেনি পুরো বাংলাদেশ দল। ৮১ রানে অলআউট হয়ে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। তবে দলের ব্যাটিং বিপর্যয়ের ঘটনাকে স্বাভাবিক বলছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এত বড় হার নিয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’

ব্যাটিং বিপর্যয় প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘এত রানের যখন একটা তাড়া থাকে, তখন এসে এরকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো।’ 

এশিয়া কাপের পর টি টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েছেন জ্যোতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই ডিসিশন।’

Advertisements
Advertisements