৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

স্টান্ট করতে গিয়ে মাথায় আঘাত, স্মৃতি হারাচ্ছেন জেসমিন

eisamay_2026-08-17_r9topaco_Jasmine-Bhasin

ভারতীয় বিনোদন জগতের অভিনেত্রী জেসমিন ভাসিনের সময়টা যাচ্ছে খুবই বাজেভাবে। এই বছর একের পর এক শারীরিক জটিলতায় বিপর্যস্ত তিনি। অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বিগ বস ও খাতরো কে খিলাড়ি তারকাকে।

কিছুদিন আগেই দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক অন্ত্রের একটি গুরুতর ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।

সেই শারীরিক অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বড় বিপদের সম্মুখীন হয়েছেন জেসমিন ভাসিন। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’র সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেন তিনি। শারীরিকভাবে বড় কোনো আঘাত না পেলেও চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টার সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

সেই অভিজ্ঞতার কথা জেসমিন নিজেই জানান। তিনি বলেন, স্টান্টটি শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে কী ঘটেছিল, তা তার কিছুই মনে ছিল না। এমন একটি ঘটনা যে তার জীবনে ঘটতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি এই অভিনেত্রী। খাতরো কে খিলাড়ির ওই স্ট্যান্ট পর্বে অংশ নিয়েছিলেন জেসমিনের সহকর্মী অভিনেত্রী রুবিনা দিলেইকও। তিনিও কিছুক্ষণের জন্য তার স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। যদিও পরে নিজের স্বাভাবিক অবস্থা ফিরে পান।

শারীরিক এমন প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের অদম্য মানসিক শক্তি দেখিয়েছেন অভিনেত্রী জেসমিন ভাসিন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান রয়েছে। সেই আতঙ্কিত মুহূর্তগুলোর কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করেন। তবে মানসিকভাবে নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করছেন তিনি।

Advertisements
Advertisements