৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
নারী

আন্তর্জাতিক পুলিশ ক্রীড়া কাউন্সিলের উপদেষ্টা হলেন শামীমা পারভীন

38a42925-a28f-44e7-b9cb-9eaae9000dc9

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। পুলিশ ক্রীড়ায় তার পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই আন্তর্জাতিক দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে শামীমা পারভীনকে উপদেষ্টা হিসেবে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে পুলিশ ক্রীড়া ও সংশ্লিষ্ট ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং অবদানের প্রশংসা করা হয়েছে।

নতুন দায়িত্বে শামীমা পারভীন এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবেন তিনি।

আন্তর্জাতিক এই দায়িত্বে মনোনীত হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে শামীমা পারভীনকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে এপিএসসির উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে ঢাকা জেলা পুলিশ।

Advertisements
Advertisements