বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
বিবিধ

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা

1520612794

রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। এতে ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও সাধারণ গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে তীব্র গ্যাস সংকট। অনেক স্টেশনে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। আবার কোথাও গ্যাসের জন্য ভোর থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনগুলোকে।

চালক ও পরিবহন মালিকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেকেই ২০ থেকে ৫০ টাকার মতো গ্যাস নিয়েই ফিরে যাচ্ছেন। এতে সময় ও আয়—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন তারা।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীর বাসাবাড়িতেও। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। কোথাও চুলা জ্বললেও পর্যাপ্ত চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কিছু এলাকায় একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাসিন্দারা।

হঠাৎ করে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় একদিকে সিএনজি স্টেশনগুলোতে দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে বাসাবাড়িতেও চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

বাংলাদেশ