এসএসসিতে উত্তীর্ণ হতে পারেননি নজরুল ইসলামের কথিত স্ত্রী মরিয়ম বেগম

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত জামায়াতের বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত স্ত্রী মোছা. মরিয়ম বেগম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে বিষয়টি যাচাই করে একই তথ্যের সত্যতা পাওয়ার দাবি করা হয়েছে।
সম্প্রতি ‘জাগরণ’ নামের একটি ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি কার্ড প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, আলোচনায় থাকা সাবেক জামায়াত নেতার কথিত স্ত্রী মরিয়ম বেগম এবারের এসএসসি পরীক্ষায় পাস করতে পারেননি।
তবে পোস্টটিতে পরীক্ষার ফলাফলের কোনো বিস্তারিত তথ্য, প্রমাণ বা সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি। পরে এনপিবি নিউজের অনুসন্ধানে মরিয়ম বেগমের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এর আগে গত ২০ জুলাই রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো প্রকাশের পর শুরুতে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বলে দাবি করা হয়েছিল।
পরবর্তী সময়ে গাজী নজরুল ইসলাম নিজেই ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে পরে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।



