বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৮ আগস্ট, ২০২৬
বিনোদন

রাভিনা ট্যান্ডনের জামা কামড়ে ধরল ‘ওহ মাই ডগ’-এর প্রশিক্ষিত কুকুর

1749453752_l2

‘ওহ মাই ডগ’-এর বিশেষ প্রদর্শনীতে অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন রাভিনা ট্যান্ডন। সিনেমাটির প্রশিক্ষিত সারমেয় হঠাৎ অভিনেত্রীর জামা কামড়ে ধরলেও শান্তভাবে পরিস্থিতি সামাল দেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।

পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘ওহ মাই ডগ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। অনুষ্ঠান চলাকালে সিনেমাটিতে অভিনয় করা প্রশিক্ষিত সারমেয়টি হঠাৎ তার জামার হাতা কামড়ে ধরে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কিছুটা বিচলিত হলেও রাভিনা শান্তভাবে সারমেয়টিকে আদর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ঘটনার আগে ওই সারমেয়র সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেত্রী। ছবি তোলা শেষে অন্য অতিথিদের সঙ্গে কথা বলার সময় আচমকাই তার জামা কামড়ে ধরে প্রাণীটি। ভিডিওতে দেখা যায়, সারমেয়টি ঘেউ ঘেউ করলেও রাভিনা আতঙ্কিত না হয়ে ধীরস্থির আচরণ করেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাভিনার সংযত আচরণের প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, প্রাণীদের প্রতি তার ভালোবাসা ও ধৈর্য সত্যিই প্রশংসার যোগ্য। কারও মতে, ভিড়ের কারণে সারমেয়টি ভয় পেয়ে এমন আচরণ করতে পারে, আর সেই পরিস্থিতি অভিনেত্রী যেভাবে সামলেছেন, তা প্রশংসনীয়।

Advertisements

অমিত রাই পরিচালিত ‘ওহ মাই ডগ’ শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিতে পথকুকুরদের নিখোঁজ হওয়ার রহস্য ঘিরে এগিয়েছে গল্প, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে একটি প্রশিক্ষিত সারমেয়।

Advertisements
অভিনেত্রীবলিউড